ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের নির্ধারিত স্থানেই করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২২,  3:28 AM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের নির্ধারিত স্থানেই করতে হবে। কালশী মাঠ কিংবা বিকল্প থাকলে পুলিশ কমিশনারকে বলুক। আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করব। আমরা সবসময়ই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলি। আপনারা মিছিল, মিটিং করেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙচুর, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে থাকতে পারে না। সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ওপর বিএনপি কর্মীরা মারমুখী ছিল। তারা ইটপাটকেল ছুড়েছিল। সেটি মোকাবিলা করতে গিয়ে আহতদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিল। অস্ত্র ও লাঠি দিয়ে তাদেরকে আহত করা হয়। তিনি বলেন, বিএনপি বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ করেছে। তাদের যা বলার ছিল মন খুলে বলেছে। এখন তারা ঢাকায় যে স্থানে সমাবেশ করতে চাইছে, সেখানে বড় জমায়েতের সুযোগ নেই। এ জন্য বিকল্প চিন্তা করতে বলা হয়েছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম