ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিএনপিকে সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানানো হয়েছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  12:44 PM

news image

সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলাপের জন্য বিএনপিকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া বিএনপির সঙ্গে বসা ইসির সদিচ্ছা, এটা সরকারের কূটকৌশল নয় বলেও জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল।   এর আগে ইসির চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেয়া সরকারের নতুন কৌশল বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন,  কমিশনের কিছু করার ক্ষমতা নেই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ঘোষণা দিতে হবে।’ তিনি বলেন, অতীতে কেউ ভোট দিতে পেরেছেন? আগের মতো ভোট আর চলবে না। জাপানের রাষ্ট্রদূত তো বলেই ফেললেন যে, বাপের জন্মে শুনিনি যে আগের রাতে ভোট হয়। ওই জন্য এখন আবার নতুন নতুন কৌশল। তার মধ্যে লেটেস্ট কৌশল হচ্ছে নির্বাচন কমিশনের চিঠি। উল্লেখ্য, গেল বৃহস্পতিবার বিকেলে সিইসি কাজী হাবিবুল আউয়াল ডিও পত্রের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম