ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপিকে বাধ্য করতে পারি না: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  11:32 AM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে না আসার বিএনপির আগাম ঘোষণার পক্ষে বা বিপক্ষে আমাদের কোনো বক্তব্য নেই৷ বিএনপিকে বাধ্য করতে পারি না৷ রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে সংলাপ করছে ইসি। সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে ইসির সংলাপ শুরু হয়। গতকাল রোববার শুরু হওয়া এ সংলাপ শেষ হবে ৩১ জুলাই। সংলাপে কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বা স্বীয় সক্ষমতাবলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নতুন কমিশন গঠন করে অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাতে বর্তমান কমিশনের অসন্তুষ্টির কারণ থাকতে পারে না। দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দিব। যেকোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য। এদিকে, নির্বাচনের জন্য ইসি অনুকূল পরিবেশ তৈরি করতে চায় বলেও জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম