ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বিআরটিসি’র অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  11:46 AM

news image

ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার (৯ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসেরঅগ্রিম টিকিট বিক্রি। ঈদ উপলক্ষে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালুকরবে বিআরটিসি। এটি চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুরপু, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডি পো থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে। এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সা মনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে। বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘ঈদ সার্ভিসে সারা দেশে বিআরটিসি ৯শ'টি বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।’ ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটি সি’র ৫৫০টি বাস চলবে উল্লেখ করে তিনি আরও জানান, দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসি’র বাস চলাচল করবে। প্রতি বছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম