ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিআইডব্লিউটিসির জায়গা দখলের প্রতিবাদে ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

#

২৭ এপ্রিল, ২০২৪,  4:38 PM

news image

এইচ এম জাকির : বিআইডব্লিউটিসির জায়গা দখলের প্রতিবাদে শুক্রবার নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং বি ১৭০০) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ২৫/৪/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৭০-৮০ জন ব্যক্তি এক্সেল রফিক, শাহিন ও আরো কিছু বহিরাগত স্থানীয় সন্ত্রাসীদের নেতৃত্বে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিসি'র নামে নামজারি করা, খাজনা, কর ও বিল পরিশোধকৃত জমি নিরাপত্তা প্রহরীদের আটকে ও মোবাইল ছিনিয়ে নিয়ে অবৈধভাবে দখলে নেয়। কুমুদিনী ওয়েলফার ট্রাস্ট এর সন্ত্রাসী বাহিনী অস্থায়ীভাবে ঘর তোলেন। বিআইডব্লিউটিসির ৫৩ বছরের ভোগ দখলকৃত জমি অবৈধভাবে দখল করার চেষ্টা ও নিরাপত্তা প্রহরীদের মারধর ও নির্যাতন করার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক বাণিজ্য আব্দুল আলিম। অভিযোগে আব্দুল আলীম বলেন বিবাদী করা হয়েছে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের মালিকপক্ষের মল্লিক বাবু, জিএম প্রশাসন ও শঙ্কর বাবুসহ প্রায় ৭০-৮০ জনকে। ইতিপূর্বে তারা নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মালিকানা দাবি করে একটি দেওয়ানী মামলা করেন মামলা নং ১৫৫/২০২৩ যা আদালতে বিচারাধীন রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বিগত ২৩/৪/২০২৪ ইং তারিখ উক্ত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেন, উল্লেখ‍্য যে আদালত কর্তৃক উন্নয়নমূলক কাজ করা যাবেনা মর্মে কোন বিধি-নিষেধ ছিল না, পরবর্তীতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃপক্ষ বাধা প্রদান করেন, বিআইডব্লিউটিসির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে, তারা ঘটনাস্থলে যান, সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হন যে যেহেতু আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে,সেহেতু আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এই বলে উভয়পক্ষ সিদ্ধান্তে উপনীত হন। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা আব্দুল আলিম আরো বলেন উভয় পক্ষের আলোচনার পরও কুমুদিনী কর্তৃপক্ষ  ২৫/৪/২০২৪ ইং তারিখ এক্সেল রফিক স্থানীয় সন্ত্রাসী শাহীন সহ প্রায় ৭০-৮০ জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালান এবং অস্থায়ী ঘর নির্মাণ করেন। বিষয়টি জানা জানির পর শুক্রবার বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং বি ১৭০০) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সংগঠনের সভাপতি মহসিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সায়েম মৃধার নেতৃত্বে অবৈধ দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী সহ প্রতিষ্ঠানের অনেক কর্মচারী উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মহসিন ভূঁইয়া বলেন বিআইডব্লিউটিসির ৫৩ বছরের ভোগ দখলকৃত জায়গা যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০/১৫০ কোটি টাকা, সেই জমি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট নামের প্রতিষ্ঠান দখল করে নিয়ে যাবে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মী ও অত্র প্রতিষ্ঠানের সাধারণ শ্রমিকেরা তা মেনে নিতে পারেনা, মেনে নিবেও না, প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে তা প্রতিহত করা হবে। অতি দ্রুত বিআইডব্লিউটিসির জায়গা দখলমুক্ত না করলে সারাদেশের শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দখলমুক্ত করার ঘোষণা প্রদান করেন।এছাড়াও তিনি বিআইডব্লিউটিসের জায়গা দখলমুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকলের হস্তক্ষেপ কামনা করেন। বিআইডব্লিউটিসি'র প্রশাসনিক কর্মকর্তা ফারজিল হাসান সজীব সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ বাহাউদ্দীন, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সরোয়ার জাহান তান্না, সহকারী প্রচার সম্পাদক দিনু মোল্লা, কেন্দ্রীয় নেতা শামসুল আলম নয়ন, আব্দুল আউয়াল, নাবিক এন্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান, এমপ্লয়ীজ ইউনিয়নের কেন্দ্রীয় নেতা গোলাম রসুল রনি, আঞ্চলিক নেতা এনি, গোলাম মাসুদ, শিপন মিয়া, শাকিল, হালিম, হোসেন খন্দকার, জামাল শেখ, অলিউর রহমান মোল্লা, পাভেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম