ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বায়ুদূষণ: ঢাকাবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার অনুরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  11:05 AM

news image

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। রোববার সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। আজ ঢাকার বায়ুর মানের স্কোর ৩৭৪। অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’। তালিকায় ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াংগুন শহর। ভারতের দিল্লি ২০৮ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুটি শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া রাশিয়ার ক্রাসনোয়ারস্ক শহর ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। তালিকায় পঞ্চম অবস্থানে উঠে আসে ইরানের তেহরান, যার স্কোর হচ্ছে ১৭৫। রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৬৪১), সাভারের হেমায়েতপুর (৪৫১) ও শানস্তা ফোরামর (৪৪১)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৫০, রাজশাহী ১৯৮ ও খুলনায় ১৮৫। সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম