ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বায়ুদূষণের শীর্ষে গাজীপুর, সর্বনিম্ন মাদারীপুরে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:29 PM

news image

দেশের ৬৪টি জেলার মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে গাজীপুর। সর্বনিম্ন রয়েছে মাদারীপুর জেলা। এছাড়া ঢাকা জেলা দ্বিতীয় ও নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) গবেষণার এই তথ্য তুলে ধরেন। ‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন গবেষক দলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

ক্যাপসের গবেষক দল গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত জেলা শহরগুলোতে এই গবেষণা করেন। সাত ধরনের ভূমির ব্যবহারের উপর নির্ভর করে গবেষণাটি চালানো হয়। এতে ৩১৬৩টি স্থানের বস্তুকণা ২.৫ মান ধরে পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা চালানো হয়। দূষণের দিক থেকে গাজীপুরে বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩.৫১ মাইক্রোগ্রাম, ঢাকায় ২৫২.৯৩ মাইক্রোগ্রাম, নারায়ণগঞ্জে ২২২.৪৫ মাইক্রোগ্রাম এবং সবচেয়ে কম মাদারীপুর ৪৯.০৮ মাইক্রোগ্রাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম