ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বায়ার্ন ছাড়ছেন এরিক ডায়ার

#

স্পোর্টস ডেস্ক

০৩ মে, ২০২৫,  10:53 AM

news image

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার। ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রিয়ান্ড বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন ডায়ার। এক দশক পর, ২০২৪ সালের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে যোগ দেন বায়ার্ন মিউনিখে। চলতি মৌসুম শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে, এরপরই তিনি ক্লাব ছাড়বেন। ফ্রিয়ান্ড জানান, আমরা ডায়ারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছি। তবে সে মিউনিখে আর থাকতে চায় না। ডায়ারের প্রশংসা করে তিনি আরও বলেন, সে অসাধারণ একজন মানুষ এবং আমরা দারুণ সময় কাটিয়েছি। আশা করি, আমাদের সঙ্গে থেকেই সে ক্যারিয়ারের প্রথম শিরোপা উপভোগ করতে পারবে। জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে এখনও শিরোপার স্বাদ না পাওয়া ডায়ার এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে পারেন। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩১ ম্যাচ শেষে বায়ার্ন ২৩টি জয় ও ৬টি ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের পয়েন্ট ৬৭। আর মাত্র একটি জয় পেলেই বায়ার্ন ঘরে তুলবে তাদের রেকর্ড ৩৪তম বুন্দেসলিগা শিরোপা। উল্লেখ্য, এর আগে ২০১৫ ও ২০২১ সালের কারাবাও কাপ ফাইনাল এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহ্যামের হয়ে রানার্স-আপ হয়েছিলেন ডায়ার। এবার বায়ার্নের জার্সিতে তিনি পেয়েও যেতে পারেন কাঙ্ক্ষিত ট্রফির স্বাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম