ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

#

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৫,  6:05 PM

news image

ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভি। বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় জুনিয়র এনটিআর, জানভি কাপুর, প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো ও নারায়ণের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম