ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বাড়তে পারে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  7:19 PM

news image

বৃষ্টি বেড়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুটি বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল বৃষ্টিহীন ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। প্রায় সারাদেশেই রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি। শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (২৭ আগস্ট)সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থান ছাড়া অন্য ছয় বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ ও সৈয়দপুরে। দুটি স্থানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে হাফিজুর রহমান বলেন, আগামী তিনদিন এ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম