ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

বাড়ছে যমুনার পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  10:19 AM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই, একইসঙ্গে বাড়ছে নদীভাঙন। ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডও। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার (১৪ জুন) সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পানি বৃদ্ধি পেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার এনায়েতপুর ও চৌহালীতে নদীভাঙন বাড়ছে। গতকাল সোমবার একদিনে এনায়েতপুরের ব্রাক্ষনগ্রামে একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালীতে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম