ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বাড়ছে ডেঙ্গু রোগী, ১০ দিনেই ৯ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৩,  6:00 PM

news image

বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে ২২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে জুনের প্রথম ১০ দিনে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে জুনের প্রথম ১০ দিনেই ভর্তি হয়েছেন ৯৯৯  জন।  গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮ জন। এর আগে গত বুধবার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ১৫৬ জনকে নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২২ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৪৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন। স্থাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন ও মে মাসে ২ জনের মৃত্যু হয়েছে। সূত্র : মানবজমিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম