ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

বাহারছড়ায় বিয়ে বাড়িতে ডাকাতি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  4:21 PM

news image

কক্সবাজারের টেকনাফের বাহাছড়ায় এক বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূ ও বিয়ে বাড়িতে আসা অতিথিদের স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতের সদস্যরা। সোমবার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকার খলিলুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে খলিলুর রহমানের ছেলেসহ চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি। বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ, ওই পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বাহারছড়ার উত্তর শীলখালী নতুন বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে সাদেকা ইয়াসমিনের সাথে একই এলাকার খলিলুর রহমানের ছেলে রহমত উল্লাহর বিবাহ হয়। এ উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে খলিলুর রহমানের বাড়িতে দূরদূরান্ত থেকে নিকটাত্মীয়রা অংশ নেন। আয়োজনে অনেক রাত হওয়ায় অনেক অতিথি নিজ বাড়িতে ফিরে যেতে না পেরে ওই বাড়িতে রাত যাপন করেন। রাত ৩ টার দিকে বাড়িতে হানা দেয় মুখোশধারী ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে বাড়িতে থাকা লোকজনকে জিম্মি করে লুটপাট চালায় দলটি।  ডাকাত দলের মারধরে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন খলিলুর রহমানের ছেলে আবদুর রহমান। তিনি জানান, ‘সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য বাড়ির প্রধান দরজা ধাক্কাতে থাকেন। এ সময় আমি প্রতিহত করার চেষ্টা করি। পরে খুন্তি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন তাঁরা। এ সময় আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা লুটপাট করে নিয়ে যান।’ এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম