ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:30 PM

news image

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন, উপজেলার আমিনাবাদ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪৫), পাহাড়কাটা গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটলে শানজিদা খাতুন (২৬) মৃত্যু হয়। শিশুসহ আরও পাঁচ যাত্রী আহত হয়।

নিহত সানজিদা উপজেলার পাহাড়াকাটা গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরষ ভ্যানে নজিপুর সদর থেকে নিজ বাড়ি পাহাড়কাটায় যাচ্ছিল। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাহাড়কাটা গ্রামের বাসিন্দা শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান ও মো. মিজানুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, শুক্রবার সন্ধ্যায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং আহত হয় পাঁচজন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে আরও দুই জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম