ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের বিদেশগামী কর্মীদের জন্য সুখবর ২০২৫ সালে হামের টিকা পায়নি ৪৪% শিশু যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি

বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  10:58 AM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে মো. তৌহিদুল মিয়া (২৫)। তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী। তারা হলেন, নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫), মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৌহিদুল এবং শিশু শায়ান প্রাণ হারান। গুরুতর আহত হন শায়ানের মা রত্মা আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রত্না আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।  কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম