ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বাসায় তৈরি করুন সুস্বাদু মুগের ক্ষীর

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ মে, ২০২২,  12:08 PM

news image

মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসেন অনেকে। কেউ কেউ দুপুরে বা রাতের খাবারের পর মিষ্টিজাতীয় খাবার খান। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে রান্না করবেন সুস্বাদু মুগের ক্ষীর। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী মিলা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মুগের ক্ষীর রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. দুই কাপ দুধ

২. দুই কাপ মুগের ডাল সেদ্ধ

৩. দুই চা চামচ ঘি

৪. আধা কাপ চিনি

৫. আধা কাপ কনডেন্স মিল্ক

৬. চার টেবিল চামচ কিসমিস

৭. চার টেবিল চামচ পেস্তা বাদাম

৮. চার টেবিল চামচ কাঠবাদাম

৯. চার টেবিল চামচ কাজুবাদাম

১০. সামান্য গোলাপজল

১১. আধা কাপ কোড়ানো নারকেল

প্রস্তুত প্রণালি

ফ্রাইপ্যানে দুধ ও মুগের ডাল সেদ্ধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে ঘি, চিনি, কনডেন্স মিল্ক, কিসমিস, পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজুবাদাম দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করুন। রান্না হয়ে গেলে গোলাপজল ও কোড়ানো নারকেল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মুগের ক্ষীর। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম