ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

বালেশ্বর মন্দিরে পূজা দিতে গিয়ে নিহত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২৩,  8:58 PM

news image

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের বালেশ্বর মহাদেব ঝুলেলা মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকেই রামনবমীর পূজা চলছিল। এই মন্দিরটিতে পুরোনো স্টেপওয়েল বা ধাপ-কুয়ো আছে। কুয়োটির ওপর স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছিল। যাতে ভক্তরা তার ওপর দাঁড়িয়ে পূজা দেখতে পারেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেই স্ল্যাব ভেঙে যায়। কুয়োয় পড়ে যান বহু মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং দমকল পাঠানো হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ৩৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুইজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটলো, মন্দির কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের পরিবার পিছু দুই লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম