ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

বার্সার রোমাঞ্চকর জয়

#

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

প্রতিপক্ষের মাঠে গতকাল (শনিবার) রাতে ম্যাচজুড়ে একক আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আগের ম্যাচের মতো এই ম্যাচেও কপালে চোখ রাঙাচ্ছিল হার। ৯০ মিনিট পেরিয়ে খেলা যখন যোগ করা সময়ে চলছিল তখনই পেনাল্টির মতো সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। সেখানেও রোমাঞ্চের শেষ নেই। রবের্ত লেভানদোভস্কির নেওয়া পেনাল্টি সেলতা ভিগো গোলরক্ষক ঠেকিয়ে দিলেও আগেই গোললাইন থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। যার ফলে আবার পেনাল্টি পায় বার্সা। দ্বিতীয় চেষ্টায় আর কোনো ভুল করেননি লেভানদোভস্কি। দলকে ২-১ গোলের জয় এনে দিয়েই মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। শেষের মতো প্রথম গোলটিও করেছেন তিনি। বালাই দোসে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। সেই গোলও এসেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ৪৫তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে দারুণ শটে দলকে গোল এনে দেন লেভানদোভস্কির। বিরতির পর মাত্র দুই মিনিটের মাথায় ইয়াগো আসপাসের গোলে সমতায় ফেরে সেলতা। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে। কিন্তু যোগ করা সময়ে ইয়ামালকে ফাউল করে দলের জন্য বিপদ ডেকে আনেন ফ্রান বেলত্রান। গোল হজম করেই সেই ভুলের মাশুল দিতে হয় সেলতাকে। এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। দুইয়ে থাকা জিরোনা থেকে দুই পয়েন্ট দূরে তারা। অন্যদিকে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম