ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বার্বি সেজে বিপাকে কিয়ারা!

#

বিনোদন ডেস্ক

২০ মে, ২০২৪,  10:33 AM

news image

চলতি বছরেই কান চলচ্চিত্র উৎসবে প্রথম বার দেখা গেল বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানিকে। উৎসবের দ্বিতীয় দিনে তার দেখা মিলল ‘বার্বি’ সাজে। কান উৎসবের দ্বিতীয় দিনের সাজের জন্য কিয়ারার পরনে ছিল ‘অফশোল্ডার’ সিল্কের গাউন। কালো গোলাপি গাউনের পিছনের দিকে নজর কাড়ছিল বড় মাপের গোলাপি একটি বো। কিয়ারা হাতে পরেছিলেন কালো নেটের গ্লাভস, মাথায় খোঁপা, আর গলায় নেকলেস। সেখানে উপস্থিত ছবিশিকারিদের সঙ্গে কথা বলার সময় কিয়ারা বলেন, ‘‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সময় এই প্রাপ্তিটি হল আমার। প্রথম বারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত।’’  তবে নায়িকার বলার ভঙ্গি নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকেই তার এই সাক্ষাৎকার শুনে বলেছেন, ‘‘কিয়ারা কি নিজেকে কিম কার্দাশিয়ান মনে করছেন?’’ অনেকে আবার বলেছেন, ‘‘ভারতের বাইরে বেরিয়েই বিদেশি হয়ে গিয়েছেন নায়িকা।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম