ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক: ডা.সামন্ত লাল সেন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  1:18 PM

news image

রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বুধবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক। বাকিরাও শঙ্কামুক্ত নন। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম