ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বার্ড ফ্লু থেকে আরেক মহামারির আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২৪,  7:48 PM

news image

বার্ড ফ্লু সাধারণভাবে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় একটি রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাসের সংক্রমণে এই রোগটি হয়ে থাকে। বার্ড ফ্লু ভাইরাসের নাম এইচফাইভএনওয়ান। বিভিন্ন দেশের সরকার এবং গবেষকরা বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে ইতোমধ্যেই বার্ড ফ্লু মহামারি হয়তো ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একজন গবেষক। ‘দ্য মেট্রো’ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

করোনাভাইরাসের মতো বার্ড ফ্লুয়ের উৎসও অজানা। কিন্তু ধারণা করা হয় অন্য কোনো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে দুটোই। এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি। তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে এই ভাইরাসটি মহামারি হয়ে উঠতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০২০ সাল থেকে ২৬টি দেশে বিভিন্ন স্তন্যপায়ী প্রজাতিতে ছড়িয়েছে বার্ড ফ্লু- যার মাঝে শ্বেতভালুক এবং পেঙ্গুইন পর্যন্ত আছে। আর এতে মৃত্যুর সংখ্যা বেশ ভয়াবহ। গবেষণাটি করেন ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক ড. ডায়ানা বেল। তিনি জানান, ২০২০ সালের পর থেকে বার্ড ফ্লু দ্রুত ছড়াচ্ছে। ১৯৯৭ সালের দিকে চীনে গৃহপালিত হাঁসের মাঝে প্রথম দেখা দেয় বার্ড ফ্লু। এরপর থেকে তা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে। পাখি ছাড়াও অন্যান্য প্রজাতিতে দেখা দিচ্ছে বার্ড ফ্লু। তিনি আরও জানান, মহামারি ঠেকাতে বার্ড ফ্লু নিয়ে গবেষণা এবং নজরদারির বিকল্প নেই। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো, গৃহপালিত হাঁস-মুরগির মাঝে বার্ড ফ্লুয়ের প্রকোপ কমিয়ে আনা। এর জন্য পোলট্রি ফার্মিং পদ্ধতিতেই আমূল পরিবর্তন আনা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম