ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বার্ড ফ্লুতে ইসরায়েলে ৫ হাজার সারসের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  5:06 PM

news image

পশ্চীম তীরে ইসরায়েলি অধ্যুষিত অঞ্চলে বার্ড ফ্লুর প্রার্দুভাব মারাত্মক আকার ধারণ করেছে। যার কারণে সেখানে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সারস মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় খামারিদের জোরপূর্বক পাঁচ লাখের বেশি মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়,

ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে সেখানকার ইতিহাসে ‘সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  ইসরায়েলের প্রকৃতি বিষয়ক বিজ্ঞানী উরি নাভি জানান, ‘পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে’। তিনি বলেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণমন্ত্রী তামার জান্দবার্গ এই ঘটনাকে ‘ইসরায়েলের ইতিহাসে বন্যপ্রাণীর সবচেয়ে মারাত্মক ক্ষতি’ বলে উল্লেখ করেছেন। প্রতি বছর আফ্রিকা যাওয়ার পথে অন্তত ৫ লাখ সারস ইসরায়েল অতিক্রম করে। যার কিছু সংখ্যক ইসরায়েলের হুলা লেকে অবস্থান করে। এবার সেখানেই দেখা দিলো বার্ড ফ্লু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম