ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বারবার আগুন লাগার কারণ অনুসন্ধান করা উচিত : ফায়ার ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  11:36 AM

news image

বারবার আগুন লাগার কারণ অনুসন্ধান করা উচিত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। শনিবার (১৫ এপ্রিল) সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে গিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাইন উদ্দিন বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। বারবার আগুন লাগার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, সবাই সচেতন থাকলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। ফায়ার ডিজি বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা। এদিকে আগুনের ধোঁয়ায় ১৬ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মী ও পাঁচজন দোকান কর্মচানী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম