ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ ৩জন গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২২,  3:45 PM

news image

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদী এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ফেনী মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে দুগ্রুপের দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ হন মেয়রসহ তিনজন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিস্তারিত জেনে এরপর জানাতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম