ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বামনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

#

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:17 AM

news image

মাসুদ রেজা ফয়সাল: বরগুনার বামনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, মোফাসসহ সাংবাদিক ফোরাম বামনা, বরগুনা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বামনা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. পলাশ আহমেদ এবং বামনা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বামনাবাসীর উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে সৈয়দ রহমত আলী স্টেডিয়ামের প্যারেড গ্রাউন্ডে বামনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডকালীন মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার হোসাইন আল সেলিম, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর,   ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আবদুস সোবহান খান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহমুল হাসিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, বেগম ফায়জুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম