ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

বামনায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

#

০১ নভেম্বর, ২০২২,  12:33 PM

news image

মোঃ নুরেআলম হাওলাদার:


বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষকের নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় জমিজমা সংক্রান্ত শালিসব্যবস্থা শেষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তিনি নিহত হন। নিহত ওই কৃষকের নাম মো. ইউসুফ চৌকিদার (৫৫) তিনি ওই গ্রামের শের আলী চৌকিদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে দ্বির্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকাল ৫টায় স্থানীয় গণমান্য ব্যক্তিরা তাদের জমি-জমা নিয়ে শালিস ব্যবস্থায় বসেন। তাদের শালিস শেষে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথাকাটা কাটির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ইউসুফ চৌকিদারকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।

ধারালো দায়ের কোপে তার মাথার খুলি ফেটে মজ্জা বেড় হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বামনা হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সারে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে বামনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, তাদের জমি-জমা নিয়ে অনেক বছর ধরে প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে বিরোধ ছিল। ঘটনার দিন তারা উভয় পক্ষ এই বিরোধ মেটানোর জন্য শালিস ডাকেন। শালিস শেষে তারা বাড়ি ফেরার সময় পুনরায় ওই জমি নিয়ে তার স্বামীর সাথে প্রতিপক্ষের বাকবিত-ার সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সলেমান চৌকিদারের ছেলে রাহাত(২০) একটি ধারালো রামদা দিয়ে তার স্বামীর মাথার ডানপাশে কোপ দেয়। সে ঘটনাস্থলে লুটিয়ে পরে। তার মাথার খুলি কেটে ভিতরের সব কিছু বেড়িয়ে যায়। এতেও তারা ক্ষান্ত হয়নি। তাৎক্ষনিক হানিফ চৌকিদার(৬০), রিমন(২২) হাবিব মাষ্টার(৫৮), রানী বেগম(৪০) ও মহারাজ(৪০) সহ আরো ৪-৫জন তার স্বামীকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয় শালিস ব্যক্তিগত তাকে গুরুতর অবস্থায় বামনা হাসপাতালে নিয়ে যায়। আরেক প্রত্যক্ষদর্শী দুলাল চৌধূরী বলেন, আমরা শালিস শেষে চলে আসব এমন সময় পুনরায় তারা ঝগড়ায় জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষরা ধারালো দা দিয়ে ইউসুফ চৌকিদারের মাথায় কোপ দেয়। কোপের আঘাতে তার মাথায় মারাত্মক জখম হয়। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন, আমরা ঘটনাটি জানার সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারকে থানায় এনে মামলার প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম