ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বামনার যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

#

২১ ডিসেম্বর, ২০২৫,  4:21 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনা উপজেলায় জননিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী ও বামনা থানা ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বামনা উপজেলার চালিতাবুনিয়া বাটারমোড় এলাকায় এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বাস, ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৬৩টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বামনা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল (এক্স), বিএন (পি নং-৩৮১১)। তার নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশের ৪ সদস্য অভিযানে অংশ নেন। চেকপোস্ট চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম