ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

#

বিনোদন প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  6:07 PM

news image

বাবা হারালেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাবার নাম সিরাজ উদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। রাফীর বাবার মৃত্যুর বিষয়টি একাধিক অভিনেতা-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। তার মধ্যে অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নির্মাতার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ। রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম