ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বাবার মৃত্যুর শোকে বিয়ের ৫ ঘণ্টা আগে মারা গেল ছেলেও

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  2:41 PM

news image

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিয়ের আগের রাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে ওই ইউনিয়নের গাইরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার গ্রাম সরদার আবদুল জলিলের ছেলে জুলমত আকন্দ (৩০)। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি বিয়ে করতে তিনি দেশে আসেন। স্থানীয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার দিন জুলমতের বাবা আবদুল জলিল আকন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যান। এ সময় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন। সম্প্রতি বিয়ে করার জন্য দেশে আসেন তিনি। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু বিয়ের পাঁচ ঘণ্টা আগে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম