ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উরফির

#

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  4:25 PM

news image

উরফি জাবেদ, ভারতের ট্রেন্ডিং সেলিব্রিটি। নিত্যনতুন, খোলামেলা ও অদ্ভূত পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন তিনি। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি। এমনকি পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। কিন্তু, বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কিন্তু বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি! আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমাও। এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। উরফির কথায়, “আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যাচারিত-নির্যাতিত হয়েছি।” তিনি আরও বলেন, “আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।” তবে জীবনের খারাপ সে সময় পার করে এসেছেন উরফি। মা, বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বস ওটিটির ঘর থেকে বের হওয়ার পর থেকে শিরোনামে স্থায়ী জায়াগা করে নিয়েছেন এই ছকভাঙা তরুণী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম