ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বাবার কবরের পাশে দাফন হবে অবন্তিকার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৪,  3:01 PM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে বাবার পাশে দাফন করা হবে। শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে জানাজার নামাজ শেষে শাসনগাছার পারিবারিক কবরস্থানে বাবা প্রফেসর জামাল উদ্দিনের পাশে শায়িত করা হবে অবন্তিকাকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম।  মেয়েকে হারিয়ে কেঁদেই চলেছেন তাহমিনা শবনম। গেল বছর দুরারোগ্য ব্যাধিতে ভুগে মারা যান তাহমিনা শবনমের স্বামী অবন্তিকার বাবা কুমিল্লা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক প্রফেসর জামাল উদ্দিন।  এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসে অবন্তিকা। সোমবার আবার তার ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল।  অবন্তিকার ছোট ভাই জারিফ জাওয়াদ অপূর্ব এবার কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বড় বোনকে হারিয়ে বাকরুদ্ধ অপূর্ব কান্না করে যাচ্ছেন।  রাতে অবন্তিকার মৃত্যুর খবরে সকাল থেকেই স্বজনরা ভীড় করতে থাকেন অরণী ভিলায়। তারা যখনই সান্ত্বনা দিতে যান অবন্তিকার মাকে তখন অবন্তিকার মা হাউমাউ করে কান্নাজুড়ে দেন।  তিনি বলেন, এক বছর আগে স্বামী হারিয়েছি। এখন আমার সন্তান হারিয়েছি। আমি কি নিয়ে বাঁচব। আমার সন্তানকে যারা আত্মহত্যায় প্ররোচিত করেছে তাদের ফাঁসি চাই।  পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দুই একদিন পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরণী ভিলায় নিজের রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। তিনি এ জন্য বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে অনাচারের নানা অভিযোগ তোলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম