ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাফুফেকে কোটি টাকা জরিমানা করলো ফিফা

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  9:56 PM

news image

বাংলাদেশের সাবেক ফুটবল কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তিভঙ্গ করার দায়ে বড় অঙ্ক জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। জরিমানার অঙ্ক বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান। গত বছরের সেপ্টেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ঠিক আগে দিয়ে হুট করে বরখাস্ত করা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেকে। বাজে পারফরম্যান্সের দোহাই দিয়ে চুক্তি শেষ হওয়ার ঠিক এক বছর আগে এই ইংলিশ কোচকে সরিয়ে দেয় বাফুফে। চুক্তি শেষ হওয়ার আগে চাকরি থেকে বরখাস্ত করায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ জানায় জেমি। যেখানে এই ব্রিটিশ কোচ চুক্তির মেয়াদের সেই এক বছরের বেতন দাবি করেন। এ জন্য গত ১১ অক্টোবর (মঙ্গলবার) জেমি এবং বাফুফে দুই পক্ষকে শুনানির জন্য ডাকে ফিফা। সেখানে বাফুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফেকে ৮৪ হাজার ইউএস ডলার এবং এর সঙ্গে ইন্টারেস্টও জরিমানা হিসেবে দিতে বলে ফিফা। যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি টাকার সমান। এই ইস্যুতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ফিফার এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করবেন তারা। যদিও ফিফার দেওয়া জরিমানার বিষয়টি স্বীকার করেছেন বাফুফের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম