ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

বান্দরবানে এসএসসি পরীক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২২,  6:39 PM

news image

বান্দরবানে এক এসএসসি পরীক্ষার্থী (১৬) হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে বান্দরবানের লাসা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, একই এলাকায় মো. শাহ আলী (২৪) ও আল আমীন (২৫) নামের দুই যুবক একা পেয়ে ঘরে ঢুকে হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ওই ছাত্রীর বাবা জানান, রূপসী ইউনিয়নে তাদের একটি চায়ের দোকান আছে। দোকানের পেছনে ভাড়া বাসায় পরিবারের সব সদস্য মিলে থাকেন। দোকান থেকে এক কিলোমিটার দূরে তার বাড়ি। তার মেয়ে বেলা ১১টায় কিছু কাজে বাড়ি গিয়েছিল।

বাড়িতে আর কেউ ছিল না। মুষলধারে বৃষ্টি হলে সে বাড়িতে আটকা পড়ে। বেলা ২টার দিকে হঠাৎ মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে দুজন মিলে ধর্ষণ করেন। এরপর পালিয়ে যায় তারা। ছাত্রীর বাবা  আরও জানান, ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলে তার মেয়ের চিৎকার পাশের বাড়ির আত্মীয়রা শুনতে পান। পরে তার মেয়েকে উদ্ধার করে লামা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে থানার ওসি তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা ধর্ষণের আলামত দেখে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে আসে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই ছাত্রীর পরিবার মামলা করতে থানায় এসেছেন মামলার প্রস্তুতি চলছে। দুই যুবককে ধরতে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম