ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৩,  11:40 AM

news image

বান্দরবানের থানচির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ের একটি গেস্টহাউস থেকে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে একটি গেস্টহাউস থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৫০টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।  এ বিষয়ে থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাজারে ৫০টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে গত ২২ মার্চ থানচির বলি বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম