ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বাদাম: কাঁচা নাকি ভাজা

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২১,  9:08 AM

news image

বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, এটা হয়তো অনেকেরই জানা। কিন্তু কাঁচা নাকি ভাজা বাদাম খেলে বেশি উপকারিতা পাওয়া যাবে? এটা হয়তো জানা নেই সবার। বাদাম সহজলভ্য হওয়ায় অনেকেই সকালে পানিতে ভেজানো একমুঠো কাঁচা বাদাম খেয়ে থাকেন। কিন্তু চিনা বাদাম ভেজে খেলে কি একই উপকারিতা পাওয়া যাবে, বিষয়টিতে পুষ্টিবিদদের মত কী?

গবেষকদের মতে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান, তাদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। তার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, ক্যানসারের আশঙ্কাও দূরে রাখে। কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এসব মিলে কাজের ক্ষমতাও বাড়ায়। প্রতিদিন যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তাহলে কর্মক্ষমতা একবারে অনেকটা বেড়ে যেতে পারে। গবেষকরা জানান, ভাজা বাদাম খেলেও মিলবে উপকারিতা। ভাজা বাদামে কোলেস্টেরল থাকে। এছাড়া থাকে প্রোটিন ও ফাইবার। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে। তবে কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ভাজা বাদাম হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ।

সূত্র: আনন্দবাজার, হেলথলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম