ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বাণিজ্য বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ায় তুরস্কে অভিনেতাসহ গ্রেফতার ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৫,  11:10 AM

news image

তুরস্কে বিরোধী দলের ডাকা এক দিনের বাণিজ্য বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে কেনাকাটায় বিরত থাকার আহ্বান জানানোর অভিযোগে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো’র অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গ্রেফতার হওয়াদের মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি অভিনেতা সংঘ। এই বাণিজ্য বর্জনের ডাক আসে ইস্তাম্বুলের সাবেক মেয়র ও বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল এই কর্মসূচির আহ্বান জানান। তুরস্কের পুলিশ বলছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার বাণিজ্যিক কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম