ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ আগুন: মা-বাবার পর চলে গেল ছেলেও

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২২,  4:28 PM

news image

রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে বাবা-মায়ের মৃত্যুর পর তাদের সাত বছরের ছেলে সাফিয়ানও মারা গেছে। মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত কলেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।  এক দিন আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাফিয়ানের মা রেখা (৩৫)।

আর গত বুধবার সন্ধ্যায় মারা যান সাফিয়ানের বাবা আবু সাঈদ (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় বেডে কাতরাচ্ছে সাফিয়ানের নয় বছর বয়সী বোন সাফা। চিকিৎসকরা জানান, আগুনে সাঈদের ৯৮ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফিয়ানের ২৫ শতাংশ ও সাফার ১১ শতাংশ দগ্ধ হয়। গত বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় তৃতীয় তলার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ আবু সাঈদের স্বজনরা জানান, সাঈদ পরিবার নিয়ে ওই বাড়ির তৃতীয় তলায় থাকেন। বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে দগ্ধ হয় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম