ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বাড়িতেই বানান চিলি চিকেন

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  2:05 PM

news image

বিবাহবার্ষিকী, জন্মদিন, বন্ধুদের কিংবা পারিবারিক কোনো জমায়েতে আজকাল অনেকেই রেস্তোরাঁয় গিয়ে খাবার খান। অনেকেই চাইনিজ ধরনের খাবার পছন্দ করেন। সেক্ষেত্রে অনেকেরই পছন্দ চিলি চিকেন। চাইলে বাড়িতেও বানাতে পারেন এই খাবারটি। 

চিকেন মেরিনেট এর জন্য উপকরণ : মুরগির বুকের মাংস কিউব করা ১ কাপ, আদা রসুন বাটা ১/২ চা চামচ, ডিম ১ টি, কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া আধা চা চামচ,লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট সামান্য, জর্দার রঙ ১ চিমটি, পরিমাণ মতো তেল  বাটিতে চিকেন কিউব এর সাথে সব উপকরণ মেখে নিয়ে আধ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর মাঝারি আঁচে ডিপ ফ্রাই করে ১ টি প্লেট এ তুলে নিতে হবে।

রান্নার জন্য উপকরণ : পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ,কাঁচা মরিচ কয়েকটা, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি সস ২ টে চামচ,সয়া সস ১ চা চামচ, চিনি সামান্য, পানি সামান্য, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা কুঁচি ১ টেবিল চামচ, তেল ২-৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি: ১ টি প্যানে তেল দিয়ে রসুন কুঁচি ,আদা কুঁচি একটু লাল করে ভাজতে হবে। এরপর পেঁয়াজ , ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। এতে এতে সব সস, কাঁচা মরিচ, চিনি, ৪ টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটু নাড়ুন। এখন এতে ভাজা চিকেন দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিন। ঘন করতে চাইলে পানিতে ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার মিশিয়ে এতে দিন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম