ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বাড়তি কোনো কথা নেই মুখে, কাকে বললেন রাশমিকা

#

বিনোদন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  5:12 PM

news image

বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমার নায়ক সবসময়ই একটু অন্য রকম হয়। ‘পুষ্পা’ সিনেমায় তার স্বামী ‘পুষ্পা রাজ’ লাল চন্দন কাঠ পাচার করেন। আবার ‘অ্যানিমেল’ সিনেমায় রাশমিকার নায়ক রণবীর কাপুরের চরিত্রে জান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। এদিকে ‘ছাবা’ সিনেমায় রাশমিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা। মাত্র কয়েক বছরের মধ্যে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও এসব সুপারস্টারের অভিনয় করে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন অভিনেত্রী। অভিনেতা ভিকি কৌশল, আল্লু অর্জুন ও রণবীর কাপুর ছাড়াও রাশমিকা কাজ করেছেন ভাইজানখ্যাত সালমান খানের সঙ্গে। এ মুহূর্তে পুরোদমে বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তবে আচার ব্যবহারের দিক থেকে অভিনেত্রীর মন জয় করেছেন যে নায়ক, সে কথাই বললেন রাশমিকা মান্দানা। বলিউডে একাধিক নায়কের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকের সঙ্গে কাজের অভিজ্ঞতা আলাদা। যদিও এখন পর্যন্ত আল্লু অর্জুনের সঙ্গে তার রসায়ন বহুল চর্চিত। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ জুটি মানেই সুপারহিট। তার প্রমাণ ‘পুষ্পা’র দুটি সিনেমার বক্স অফিস সাফল্য। এরপর ‘অ্যানিমেল’ সিনেমায় ‘গীতাঞ্জলি’ চরিত্রের জন্য রাশমিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। ‘ছাবা’ সিনেমায় তাকে দেখা যাবে ‘জেশুবাই’-এর চরিত্রে। রাশমিকা বলেন, আল্লু অর্জুন ও আমার এনার্জি এক ধরনের। ভীষণ সহজে একসঙ্গে কাজ করতে পারি আমরা। কিন্তু রণবীর এমন একজন মানুষ যে, বাড়তি একটাও কথা বলেন না। আমরা একে অপরের চরিত্র নিয়ে বেশি মনোযোগী ছিলাম।  আবার ভিকি কৌশলকে যখন সেটে দেখতাম, ভাবতাম কী অসাধারণ মানুষ। ওর মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম