ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ২০ রোগী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  8:40 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসাপাতালে ১৯ জন এবং ঢাকার বাইরে একজন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮১ জন। সুস্থ হয়েছেন ৩২৮ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি। উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম