ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  3:19 AM

news image

জাতীয় সংসদে চলমান ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন আগামী ৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এদিন বিকেল ৩টায় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পঞ্চম এবং শেষ বাজেট অধিবেশন। আগামী ৪ জুন বিকেল ৫টায় পুনরায় মুলতবি হওয়া বাজেট অধিবেশন বসবে। তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। তার আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম