ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু রেডিওথেরাপির অপেক্ষায় সাড়ে ৭ হাজার রোগী, সিরিয়াল ঠেকেছে ২০২৮ সালে

বাজারে চালের সংকট না থাকলেও চড়া দামে বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫,  5:15 PM

news image

বাজারে চালের সংকট নেই তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে সাত টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম। এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ক্রেতারা জানান, এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা, দাম ৮০ টাকার বেশি। ৫৮ টাকার নিচে মিলছে না মোটা চাল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক সপ্তাহে চালের দাম বেড়েছে সাড়ে তিন শতাংশ।  মিল মালিকেরা জানান, ধান–চালের মূল জোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছে সেখানকার মিল মালিকেরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, চালের বাজারে সব পর্যায়েই কারসাজি হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি গুদামে চালের মজুত সাড়ে ১২ লাখ টন। আর ভারত থেকে আমদানি করা হচ্ছে সাড়ে আট লাখ টন। 

সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম