ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  3:50 PM

news image

পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য আছে। সেটি অস্বীকারের উপায় নেই। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।’ তিনি বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। ইতিহাস বিকৃতির চেষ্টা কখনো স্থায়ী হয় না। ‘ইতিহাস যেখানে সঠিক কথা বলে, বিকৃতকারীরা সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়’— যোগ করেন তিনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তা নিয়ে সরকার আক্রোশ বা মান-অভিমান পোষণ করে না। তবে সঠিক ইতিহাসকেই রাষ্ট্রীয় বয়ানের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। ভারত ও বাংলাদেশের জনগোষ্ঠীকে এক করে দেখার প্রবণতার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন, তাদের বলতে চাই— সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী ২২০ কোটির বেশি। যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে আমরা সন্দেহের চোখে দেখব।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বলা হলে আমরা তা সন্দেহের চোখে দেখব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম