ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২,  4:43 PM

news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান,

পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্যে ফকিরহাট থানা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম