ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২৬,  11:08 AM

news image

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (১৪ মার্চ) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- পুলিশ বিভাগের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন পরিদর্শক। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভয়াবহ এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কার অবহেলা ছিল, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম