ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দাদা-নাতিসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২২,  10:48 AM

news image

বাগেরহাটের ফকিরহাটে একটি ইটবোঝাই মি‌নিট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মো. মতলেব খাঁ (৮০), আহম্মদ খাঁর ছেলে তাওহিদ আহম্মেদ রুহিন খাঁ (২৪) ও সাখাওয়াত হোসেন শাকুর ছেলে সৈকত শেখ (২৫)। নিহত মতলেব খাঁ রুহিন খাঁর দাদা। কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ জানান, সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী যাচ্ছিলেন। এ পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই এক‌টি মি‌নিট্রা‌কের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিন ও সৈকতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছলে রুহিন খাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সৈকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথেই তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, ইটবোঝাই ট্রাক‌টি জব্দ করা হলেও  চালক পালিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম