ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  11:47 AM

news image

ইরাকের বাগদাদে পার্লামেন্ট ভবনে নিরাপত্তা অগ্রাহ্য করে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বী জোটের মনোনয়নের প্রতিবাদে আন্দোলন করেন তারা। বিবিসি জানায়, গতকাল বুধবার (২৭জুলাই) বাগদাদের গ্রিন জোন হিসেবে পরিচিত এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। ওই এলাকায় বিভিন্ন দূতাবাসের অফিসসহ পার্লামেন্ট ভবনের পাশাপাশি বহু সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

বিক্ষোভকারীরা যেসময় ভবনের ভেতরে প্রবেশ করে তখন কোনো সংসদ সদস্য পার্লামেন্টের ভবনে উপস্থিত ছিলেন না। এ সময় বিক্ষোভকারীদের সংসদের মেঝেতে ও টেবিরের ওপর দিয়ে হেটে যেতে দেখা যায়। তাদের আইন প্রণেতাদের চেয়ারে বসে ইরাকি পতাকা নাড়তে থাকে।  এর কিছুক্ষণ পরই নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন থেকে বেরিয়ে যায়। আন্দোলনকারীদের বেশিরভাগই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থক।  দেশটির ২০২১ সালের অক্টোবরের নির্বাচনে আল-সদরের জোট ৭৩টি আসন জয়ী হয়ে পার্লামেন্টে বৃহত্তম দলে পরিণত হয়। তবে ভোটের পর নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম