ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২,  1:48 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও ট্রলির সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। উপজেলার কাঠেরপোল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আজ সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন ট্রলির চালক এবং বাকেরগঞ্জের বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)। রাকিব ও বায়েজিদ ট্রলিচালক জ‌হিরু‌লের সহ‌যোগী ছিলেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানিয়েছেন, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপোল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আবুল কাশেম বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলির চালক জহিরুল তালুকদারের মরদেহ উদ্ধার করি। তবে, এর আগেই বায়েজিদ ও রাকিব নামের গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।’ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, ‘বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় যে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল, জরুরি বিভাগে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।’ বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মি‌লন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম