ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বাকেরগঞ্জে বাসচাপায় ওসি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  12:51 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টা র দিকে উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বরগুনা আসছিলেন জেলা বিশেষ শাখার ওসি মো. নজরুল ইসলাম ও এসআই মো. নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।’ পুলিশ সুপা র আরও বলেন, ‘হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম