ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাউফলে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

#

জহিরুল ইসলাম

১৩ নভেম্বর, ২০২১,  11:23 AM

news image

পটুয়াখালী বাউফলে নিখোঁজের ১৫ দিন পর ফেরদৌসী (৩০) নামের এক গৃবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় দাসপারা ইউনিয়নের পুর্ব খেজুর বাড়িয়া ফয়জুল আলী মৃধা বাড়ির সামনে  ভুরভুরিয়া খাল থেকে ওই লাশটি  উদ্ধার করা হয়। মৃত ফেরদৌসী বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধার স্ত্রী। সে ৪ সন্তানের জননী। স্থানীয়রা জানান রফিক নামে এক বৃদ্ধ কাজের জন্য অই জায়গায় গেলে পঁচা গন্ধ পেয়ে তাকালে লাশটি দেখতে পান। তার ডাক চিতকারে স্থানীয় লোকজন ছুটে আসে। বিষয়টি জানাজানি হলে ফেরদৌসীর খালাতো ভাই মোঃ মাছুম বিল্লাহ ঘটনা স্থলে গিয়া লাশটি শনাক্ত করেন। ওসি আল মামুন জানান গত শুক্রবার ২৯ অক্টোবর ফেরদৌসী ডাক্তার দেখাতে গিয়ে বাসা থেকে বের হয়ে নিখোজ হন এরপর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি খোলা হয়েছিল। ওসি আরো জানান লাশটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম